শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিভিন্ন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত আপন ওরফে সিজার (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের তিন দস্য। পুলিশ জানায় নিহত সিজার ১১ মামলার আসামি। বুধবার রাতে শহরতলীর মাটিডালি এলাকায় দ্বিতীয় পাইপাসে পল্লীমঙ্গল সড়ক চারমাথায় এ ঘটনা ঘটে।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, সংবাদ পাই মাটিডালি ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির জন্য সমবেত হচ্ছে। পরে রাত আড়াইটার দিকে টহল পুলিশ সেখানে পৌঁছায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, আহত সিজারকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তিনি জানান, এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সিজারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৫টি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ