শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শহীদ আবু সুফিয়ান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র জমিয়ত নেতা শহীদ আবু সুফিয়ান নিজাম স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ত্যাগী এই ছাত্রনেতার স্মরণে জামিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের আল-হিলাল অফিসে ১৬ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল।

ছাত্র জমিয়ত মৌলভীবাজার জোন- জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের উদ্যোগে এবং জায়েদ আল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণ মাহফিলে বক্তব্য রাখেন আল-হিলাল জি.এস. আব্দুল আহাদ রাহিন, মৌলভীবাজার জোনের যুগ্ম সম্পাদক হাসান আহমদ, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসরুর, ছাত্র জমিয়ত জামিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বাংলাদেশের অভ্যুদয়ে জমিয়তে উলামায়ে হিন্দের ভূমিকা

বক্তারা শহীদ আবু সুফিয়ানের সংগঠনের জন্য ত্যাগ-নিষ্ঠতা, কর্মতৎপরতা এবং আন্তরিকতা উল্লেখ করে বলেন, আবু সুফিয়ান রাহ. ছিলেন ছাত্র জমিয়তের জন্য নিবেদিত প্রাণ একজন নিষ্ঠাবান কর্মী। তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত তার এই ত্যাগ ছাত্র জমিয়ত কখনো ভুলবে না।

আবু সুফিয়ানের কর্মময় জীবনের স্মৃতি-প্রীতি উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন আলোচকবৃন্দ।

বক্তারা বলেন, আবু সুফিয়ান নিজামের আন্তরিকতা এবং কর্মস্পৃহা নিয়ে আমরা এগিয়ে যেতে পারলে সংগঠনের কার্যক্রম দেশের ঘরে ঘরে পৌঁছাতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ।

পরে কুরআনখানি করে জোনের সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর বিয়ের দিনে ঢাকা যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু সুফিয়ানসহ একই পরিবারের ৮জন সদস্য নিহত হন।

বিয়ে করা হলো না মাওলানা সুফিয়ানের; দুর্ঘটনায় নিহত ৮


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ