শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

১৩ অক্টোবর, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি প্রকাশ করে বলে ইউএনবির খবরে জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯.৩০-১০.৩০, দ্বিতীয় শিফট বেলা ১১.৩০-১২.৩০, তৃতীয় শিফট দুপুর ২.০০-৩.০০টা এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল ৪.০০-৫.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আক্তারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চার দিনের পরিবর্তে দুই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. শাহীনুর রহমান।

তিনি আরও জানান, আগামী ৪ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৫ নভেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়।

পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ