বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২৬.২১ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এতে রেকর্ডসংখ্যক ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এরমধ্যে আলাদাভাবে বিজ্ঞানে ২৪ দশমিক ৫৬ শতাংশ, মানবিকে ৪৭ দশমিক ৮৯ শতাংশ ও ব্যবসায় ১৭ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সবমিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৬৩ জন। আগের বছর পাসের হার ছিল ১৪ শতাংশ।

প্রসঙ্গত, গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল সোমবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করার কথা থাকলেও পরে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেশে এই প্রথম সংসদ নির্বাচনে প্রতিবন্ধী প্রার্থী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ