শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

এবারের পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন।

জানা যায়, জেএসসিতে ২৯ হাজার ৬৭৭টি বিদ্যালয়ের মোট ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ এবং জেডিসিতে চার লাখ দুই হাজার ৯৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এ ছাড়া ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত দুই লাখ ৪৬ হাজার ৩৫৩ এবং জেডিসির ৩৪ হাজার ২৫১ পরীক্ষার্থী অংশ নেবে।

সারাদেশে মোট দুই হাজার ৯০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছর কেন্দ্রের সংখ্যা ছিল দুই হাজার ৮৩৪টি। সেই হিসেবে এবার ৬৯টি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও এবার দেশের বাইরে নয়টি কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এদিকে এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মধ্যেমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশ্নফাঁস রুখতে এমন উদ্যোগ নেয় মন্ত্রণালয়।

শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে এবারের পরীক্ষায়।

‘এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে পরীক্ষা দেবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ