মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি

মহারাষ্ট্রে সাদা চাদরে ‘সতীত্বের পরীক্ষা’ দিতে হবে না আর নববধূদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাদরটা সাদা; কিন্তু প্রথাটা কর্দমাক্ত। সাদা চাদরে কুমারীত্বের চিহ্ন (রক্তের দাগ) দেখাতে না পারলে বৈধই হবে না বিয়ে! প্রায় চার শতাব্দী ধরে চলে আসা এই মধ্যযুগীয় ও বর্বর প্রথায় অবশেষে রাশ টেনেছে মহারাষ্ট্র সরকার।

এক নির্দেশে মহারাষ্ট্র সরকার বলেছে, নববধূর ‘সতীত্বের পরীক্ষা’  (ভার্জিনিটি রিচুয়াল) মূলত যৌন নির্যাতনেরই সামিল। গোটা সমাজের পক্ষে লজ্জাজনক এবং নারীর পক্ষে চূড়ান্ত অবমাননাকর এই রীতি অবিলম্বে বন্ধ করা হোক।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাটিল জানিয়েছেন, মহারাষ্ট্রের বিভিন্ন জনজাতির মধ্যে এই আদিম প্রথা এখনও চলে আসছে। এর মধ্যে পুণের পিঁপরীতে কঞ্জরভাট জনজাতির নাম সবচেয়ে আগে আসে। অত্যন্ত অমানবিক ও লজ্জাজনক এই রীতির কারণেই সমাজের কাছে হেনস্থা হতে হয় নতুন বিবাহিতা স্ত্রীকে। সতীত্বের বৈধতা প্রমাণ করতে না পারলে তার উপর শারীরিক নির্যাতনও চালানো হয়। এই প্রথা বন্ধের জন্য বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব নানা গ্রুপ। এগিয়ে এসেছে রাজ্য মহিলা কমিশনও। তাই সরকারি নির্দেশিকা জারি করে নিষ্ঠুর এই প্রথা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র– এনডিটিভি ও দ্য ওয়াল ডটইন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ