মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি

পাত্র নির্বাচনের ক্ষেত্রে একজন নারীর যে গুণগুলো দেখা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: প্রধান প্রধান যে বিষয়গুলোর উপর ভিত্তি করে কোন মেয়ে নিজের বর নির্বাচন করতে পারে সেগুলো কি কি? দুনিয়াবী কিছু কারণে কোন সৎ বরকে ফেরত দিলে কি মেয়েকে আল্লাহ্‌র শাস্তির মুখোমুখি হতে হবে?

উত্তর: পাত্র নির্বাচন করার ক্ষেত্রে একজন নারীর যে গুণগুলো দেখা উচিত সেগুলো হচ্ছে– চরিত্র ও দীনদারি। আর সম্পদ ও বংশ দ্বৈয়তিক বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে– পাত্র দীনদার ও চরিত্রবান হওয়া। কারণ দীনদার ও চরিত্রবান লোকের কাছে নারী কোন কিছু হারাবে না। যদি সে ব্যক্তি তার সাথে সংসার করে তাহলে সদ্ভাবে সংসার করবে। আর ছেড়ে দিলেও ইহসানের সাথে ছেড়ে দিবে।

তাছাড়া দীনদার ও চরিত্রবান ব্যক্তি তার জন্য ও তার সন্তানসন্ততিদের জন্য বরকতময় হবেন। সন্তানেরা তার থেকে আখলাক ও দীনদারি শিখবে। আর যদি সে রকম কেউ না হয় তাহলে নারীর উচিত এমন ব্যক্তি থেকে দূরে থাকা। বিশেষত: কিছু কিছু লোক যারা নামাযের ব্যাপারে গাফেল কিংবা মদ্যপ হিসেবে পরিচিত (আমরা আল্লাহ্র আশ্রয় চাই)।

আর যারা মোটেই নামায পড়ে না তারা কাফের। মুমিন নারীরা তাদের জন্য বৈধ নয় এবং তারাও মুমিন নারীদের জন্য বৈধ নয়। সারকথা হল, একজন নারী চরিত্র ও দীনদারিকে প্রাধান্য দিবে। বংশ মর্যাদা যদি পাওয়া যায় ভাল।

কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি এমন কোন পাত্র আসে তোমরা যার দীনদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট তাহলে তার কাছে বিয়ে দাও”। কিন্তু যদি কুফু বা সমস্তরের পাওয়া যায় তাহলে সেটা উত্তম।

শাইখ উছাইমীনের “ফাতাওয়াল মারআ থেকে সংকলিত”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ