রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বনানীতে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মারা গেছেন।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং ৭১ জন আহত হন। এদিন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডার (মই) দিয়ে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন।

উদ্ধার কাজের এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সঙ্গে আটকে যায়। এসময় মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলে পড়েন তিনি এবং তার একটি পা ভেঙে যায়।

সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। সেখানে তাকে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেয়া হচ্ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে গত ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ