মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা: যা বললেন খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের আইআরজিসিকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়াকে বর্জন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি আইআরজিসির প্রশংসা করে বলেন, এ বাহিনী দেশি ও বিদেশি শত্রুদের মুখোমুখি অবস্থানে ছিল। এ সময় তিনি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রাষ্ট্রীয় টিভিতে এসব কথা বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের বিপ্লবী বাহিনী ১৯৭৯ সাল থেকে দেশি ও বিদেশি শত্রুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সবসময় দেশকে রক্ষা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের আইআরজিসি বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন।

-এএ