মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

কাবাঘরে কর্মীদের সঙ্গে সুগন্ধি বিতরণে শায়েখ আব্দুর রহমান সুদাইসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারাম এবং মসজিদে নববীর কর্যপরিচালনা পরিষদের মহাসচিব শায়েখ আব্দুর রহমান সুদাইসী মসজিদের পর্যবেক্ষকদের নতুন ইউনিফর্ম উদ্বোধন করেন। পাশাপাশি কর্মীদের সাথে কাবা শরিফ এবং মসজিদুল হারাম সৌরভামোহিত কাজে অংশগ্রহণ করেন।

সোমবার (৮ এপ্রিল) সৌরভ দেয়ার সময় শায়েখ আব্দুর রহমান সুদাইসী নিজ হাতে শায়েখ আব্দুর রহমান সুদাইসী নিয়ে মসজিদে ঘুরে বেড়ান। অনেক মুসল্লি ও ওমরা পালনকারীদের সুগন্ধি লাগিয়ে দেন। সে সময় তার সাথে ছিলেন, মসজিদের কর্যপরিচালনা বিভাগের প্রধান ড. মুহাম্মদ বিন আহমাদ আল-খুদাইরি।

এ সৌরভ বিতরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, কাবা শরিফ এবং মসজিদুল হারাম এবং এর আঙ্গিনা সুরভিত রাখা। পাশাপাশি মুসল্লি ও ওমরা পালনকারীরা যেন স্বাচ্ছন্দে ও মনের প্রশান্তিতে এবাদত করতে পারে তার পরিবেশ বজায় রাখা।

মসজিদুল হারামে দৈনন্দিন ৬০টি ধুপধার দ্বারা ৬০ কেজি উন্নতমানের সুগন্ধি বিতরণ করা হয়। হাজরে আসওয়াদ ও মুলতাজাম দৈনিক পাঁচবার পাঁচ কিলো উন্নতমানের সুগন্ধি দ্বারা মোছা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ