মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় হামলা, বিচার চাইলেন মাওলানা আবদুর রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় কক্সবাজার সদরের ইসলামাবাদে এক মসজিদের ইমামের উপর চেয়ারম্যান ও এলাকার মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে রাতভর মারধর করেছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চেয়েছেন হামলার শিকার হাফেজ মাওলানা আবদুর রশিদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) কক্সবাজার শহরে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হেফাজত ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা।

সংবাদ সম্মেলনে আহত হাফেজ মাওলানা আবদুর রশিদ বলেন, মাদক ব্যবসা ও সেবনের কুফল সম্পর্কে মসজিদে মুসল্লীদে উদ্দেশে সচেতনতামুলক বক্তব্য দিতে অনুরোধ জানান প্রশাসন। প্রশাসনের নির্দেশনা মতে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আলোচনা করি। তাতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা আমার ওপর হামলা চালায়।  আমি প্রসাশনের কাছে আমার ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ঘটনায় ইতোমধ্যে মামলার প্রস্তুতি ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন হেফাজত ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব।

হেফাজত নেতা মাওলানা ইয়াছিন হাবিব বলেন, নির্যাতনকারী ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক ও তার লালিত সন্ত্রাসী নুরুচ্ছবি, জাফর আলমকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর র্সবস্তরের জনগণ ও আলেম-ওলামাকে নিয়ে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন হেফাজত ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ, সদস্য মাওলানা আখতার কামাল, হাফেজ মো: শাহজাহান ও আহত ইমাম আব্দুর রশিদের শ্বশুর হাজী ফজল করিমসহ হেফাজত নেতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল কক্সবাজার সদরের ইসলামাবাদ টেকপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও হেফাজত ইসলাম বাংলাদেশ’র ইসলামাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রশিদ মাদক ব্যবসা ও সেবনের কুফল সম্পর্কে মসজিদে মুসল্লীদের উদ্দেশে আলোচনা করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান ও মাদক ব্যবসায়ীরা রাতভর ইমামের উপর বর্বর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক ও এলাকার চিহ্নিত মাদক কারবারী নুরুচ্ছবি এবং জাফর আলম ঘটনাটি ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে।

 

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ