মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

অপকর্ম বন্ধ করতে প্রয়োজন খেলাফত: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আমাদের সমাজে দিন দিন খুন-ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলছে। এসব বন্ধে আইন-শৃংখলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করতে বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এতে করে একশ্রেণির লোক নির্দ্বিধায় তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। পত্রিকার পাতায় দৈনন্দিন খুন-ধর্ষণের খবর বাড়ছে। সকল অপকর্ম বন্ধ করতে সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় বিধান খেলাফতের আদলে শাসন ব্যবস্থা কায়েম করা।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগরের মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাহফুজুল হক বলেন, কয়েকদিন পূর্বে নুসরাত জাহান নামের এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়, যা জাহেলী যুগকেও হার মানায়। অথচ সেই ছাত্রীটি অনেক আগে থেকেই আইন-শৃংখলা বাহিনীকে বিষয়টি অবহিত করে থানায় জিডি করেন।

তারপরও পুলিশ প্রশাসন তার নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি অবহেলা করে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। এর জন্য দায়ী সকলকেই জবাবদিহিতার মুখে আনতে হবে এবং ঘটনার সাথে জড়িতদের এমনভাবে শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এসব থেকে মুখ ফিরিয়ে নেয়।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান এর পরিচালনা অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

অধিবেশনে ২০১৯-২০ সেশনের জন্য মাওলানা রুহুল আমীন খানকে সভাপতি ও মাওলানা মুফতি আব্দুল মুমিনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগরী শাখার ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মাওলানা মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ নাসির, হাফেজ মজিবুর রহমান, মুহাম্মদ ফয়জুল গণি, মাওলানা কারামত আলী, মুফতি হাবীবুর রহমান, মাওলানা ফজলুল বারী, মুফতি ইলিয়াছ