মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

পাকিস্তানকে মুসলমানদের কেন্দ্রবিন্দু বললেন কাবার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মসজিদে হারামের ইমাম শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জাহনি পাকিস্তানকে মুসলমানদের কেন্দ্রবিন্দু বলে আখ্যায়িত করেছেন।

পকিস্তানের জনপ্রিয় পত্রিকা রোজনামার বরাতে জানা যায়, শায়খ আবদুল্লাহ আল জাহনি গত শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে জুমা পড়ানোর সময় বক্তৃতায় বলেন, পাকিস্তান ও সৌদি আরব তৌহিদ বা একাত্ববাদের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে হিসেবে পাকিস্তানও বিশ্ব মুসলমানের কেন্দ্রবিন্দু।

তিনি জুমার বয়ানে আরো বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের ঐক্য দরকার, মুসলমানদের শক্তিশালী করা উচিত। আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত মাস রমজান চলে আসছে। অমাদের এ মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ মাস মুসলমানদের জন্য উপহার, তার আগমনে আমাদের ইবাদতের জন্য শীঘ্রই প্রস্তুতি নিতে হবে।

কাবার ইমাম পাকিস্তান সরকারকে ইসলাম ও মুসলমানদের পক্ষে কাজ করায় ধন্যবাদ জানান এবং পাকিস্তানের উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে দোয়া করেন।

ডেইলি আসাস থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ