মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

‘নির্বাচনে জিততে নরেন্দ্র মোদিই কাশ্মীরে হামলার ষড়যন্ত্র করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গত ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে। ভারজজুড়ে এবারের নির্বাচনকে মোদির জনপ্রিয়তা যাচাইয়ের লড়াই বলে ঘোষণা করা হয়েছে। পক্ষে বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কঠিন অভিযোগ আনলেন কংগ্রেস নেতা ও মিজোরামের সাবেক রাজ্যপাল আজিজ কুরেশি। তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হামলার ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই করেছেন। মোদি নির্বাচনে জিততেই এই ষড়যন্ত্র করেন বলে দাবি কুরেশির।

আজিজ কুরেশি বলেন, পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপরে হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনভয়ে ঢুকে গেল। প্রধানমন্ত্রী যদি মনে করেন ৪০ জওয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি ফের ক্ষমতায় আসবেন তাহলে তাকে কড়া জবাব দেবে জনগণ।

এর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। কাশ্মীরের পুলওয়ামা হামলাকে তিনি মোদি ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ফিক্সিং বলে উল্লেখ করেছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ