মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

প্রেসিডেন্ট এরদোগানের বার্তা নিয়ে ট্রাম্পের কাছে তুরস্কের অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তুরস্কের অর্থ ও রাজস্বমন্ত্রী বেরাত আল বিরাক। এসময় রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থায় ক্রয়ের সিদ্ধান্তসহ প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের বার্তা ট্রাম্পের কাছে পৌঁছান তিনি।

বৈঠক শেষে আল বিরাক বলেন, ইতিবাচক মনোভাব নিয়েই তারা হোয়াইট হাউস থেকে বের হয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রোসের সঙ্গে বৈঠক করেন তিনি।

দুই দেশের মধ্যে সাড়ে সাত হাজার কোটি ডলারের বাণিজ্যের টার্গেটে কীভাবে পৌঁছানো সম্ভব, তা নিয়ে তিনি মানুচিন ও উইলবার রোচের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট এরদোগানের বার্তা পৌঁছে দিয়েছি। আমরা ইতিবাচক ও গঠনমূলক বৈঠক করেছি। বিপরীতি দিক থেকেও আমরা ইতিবাচক বার্তা পেয়েছি।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে তুরস্ক।

পরবর্তী সময় তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর বাতিলেরও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অবরোধেরও হুমকি দেয়া হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ