মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। এ গ্রহণ চলবে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির মোট ৯৫টি আসনে।

একই সঙ্গে বিধানসভার ভোট হবে তামিলনাড়ুর ১৮টি এবং ওড়িষ্যার ৩৫টি আসনে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ-এই তিন আসনেও ভোট হবে।

তবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তামিলনাড়ুর ভেলোর এবং ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিধিভঙ্গের অভিযোগে ভেলোরের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোট হবে ২৩ এপ্রিল।

কমিশন সূত্র থেকে জানা গেছে , তিন কেন্দ্রে মোতায়েন হচ্ছে মোট ১৭৯ কোম্পানি বাহিনী। জলপাইগুড়িতে ৪৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। রায়গঞ্জে থাকবে ৬৪ কোম্পানি এবং দার্জিলিং কেন্দ্রের জন্য রাখা হচ্ছে ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এ ছাড়া, স্ট্রংরুম পাহারার জন্য ৬ কোম্পানি টহলদারির জন্য ৩ কোম্পানি এবং রিজার্ভে এক কোম্পানি বাহিনী রাখা হবে।

এর মধ্যে উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী কেন নেই এই প্রশ্ন তুলে বিক্ষোভ হয়েছে। একই অভিযোগ তোলা হয় বিরোধী দলগুলোর তরফ থেকেও। তবে কমিশন সূত্র দাবি করেছে, দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণই হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ