মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মোদির হেলিকপ্টারে তল্লাশি করে বরখাস্ত নির্বাচনী পর্যবেক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহনকারী হেলিকপ্টারে তল্লাশির অভিযোগে মোহসিন নামে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার ওড়িশার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে যাওয়ার সময় মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি করা হয়। বরখাস্ত হওয়া মোহসিন ওড়িশার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।

নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এসপিজি নিরাপত্তা বলয়ে থাকা ভিভিআইপিদের সম্পর্কে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন কর্ণাটক ক্যাডেটের এ কর্মকর্তা। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে এ ঘটনার পরে কংগ্রেসের টুইট, মোদী হেলিকপ্টারে কী নিয়ে যান, যা তিনি সারা দেশকে দেখাতে চান না। একই সঙ্গে তাদের দাবি, প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশি চালানো যাবে না, এমন কোনও নিয়ম কোথাও নেই।

-এএ