মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বিরকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে গণফোরাম। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন করলেও জোটের নেতাদের সঙ্গে কথা না বলে সংসদে যাওয়ায় শনিবার সন্ধ্যায় তাকে এই নোটিশ দেয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে গণফোরামের আরামবাগস্থ পার্টির কার্যালয়ে এ বিষয়ে সভা হয়। সভা থেকে তাকে শোকজ দেয়ার সিদ্ধান্ত হয়।

সভায় গণফোরামের গঠনতন্ত্রের ৮ (ম) ধারা মোতাবেক দলের লক্ষ্য, আদর্শ, নীতি, গঠনতন্ত্র, কর্মসূচি পরিপন্থী কাজের জন্য মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মিন্টু তার সংসদে যাওয়ার বিষয়ে একটি রিপোর্ট উত্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা বিকরিয়া, মেজর জেনারেল অব. আ ম সা আ আমীন, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশীদ, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, অ্যাডভোকেট সগীর আনোয়ার, মোশতাক আহমেদ প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট আট আসনে জয়ী হয়। এর মধ্যে গণফোরাম দুটি আসন পায়। এরমধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন।

গত ২ এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মোকাব্বির শপথ গ্রহণ করেন। এর আগে সুলতান মনসুরও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ