মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলা : নিহত ১২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায়  খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে চলাকালীন তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এ ঘটনায় নিহতের ১২৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে

শ্রীলঙ্কার পুলিশ বলছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আরো আহত অনেককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

আজ রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

রবিবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।

হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। আহতদের কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : এএফপি, এনডিটিভি, বিবিসি

আরএম/