মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় বিভিন্ন গির্জা ও কয়েকটি পাঁচ তাঁরা হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এ বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকালে তিনটি গির্জা ও তিনটি পাঁচতারা হোটেলে একযোগে হামলায় হতাহতের ওই ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কলম্বোর কোচচিকাদে এলাকার সেইন্ট অ্যান্থনির চার্চ, কাটুয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার একটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা হামলা চালানো হয়। কাছাকাছি সময়ে রাজধানী কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলেও বিস্ফোরণ ঘটে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ