মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রমজানে অফিস ৯ টা থেকে সাড়ে ৩ টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘হিজরি ১৪৪০ সালের পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এতে অন্য বছরের মতো এবারও সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ সূচি সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তবে রমজান মাসের নির্ধারিত এ সময়সূচির আওতামুক্ত থাকবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান।

এ সব প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে জনস্বার্থ বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করবে। এছাড়া আওতাধীন সকল আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ