মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

জামায়াতের শাহজাহান চৌধুরী ফের পুলিশ হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে হেফাজতে নেয় কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে গত বছরের ৩ আগস্ট খুলশি থানার মুরগির ফার্ম থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, গত শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে দলের আত্মপ্রকাশ ঘটেছে। জামায়াতে কোণঠাসা হয়ে পড়া শাহজাহান চৌধুরীও এই দল গঠনের উদ্যোগের নেপথ্যে রয়েছেন বলে আলোচনা আছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ