মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর পাংশায় পিকুল বিশ্বাস (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিকুল বিশ্বাস মৃত জলিল বিশ্বাসের ছেলে ও সরিষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই।

গতকাল বুধবার (১ মে) দিবাগত রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে পিকুল বিশ্বাস সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে ও কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা থানা পুলিশের ওসি আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাসকে কে বা করা হত্যা করেছে তা এখনো জানা যায়নিএ বিষয়ে অনুসন্ধান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ