শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে নাচের ভিডিও ভাইরাল, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে পর্যটক ও দর্শণার্থীদের নাচগানের ভিডিও ভাইরালের ঘটনায় মসজিদে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে মসজিদ কর্তৃপক্ষ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের প্রাঙ্গণে জাপানি দুই তরুণীর নাচছেন। আর সেই ভিডিও রেকর্ড করা হয়েছে। টিকটকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে, হিন্দি গানে নাচছেন ওই দুই বিদেশি মহিলা।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় তারা নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলেছেন মসজিদের প্রশাসনিক কমিটির সদস্যদের বিরুদ্ধে।

অবশেষে মসজিদ কমিটি বাধ্য হয়ে জামে মসজিদের ভেতরে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। শুধুমাত্র নামাজ আদায়ের জন্যই মসজিদের ভেতরে মানুষকে প্রবেশ করতে দেয়া হবে বলে জানানো হয়েছে কমিটির তরফ থেকে।

উল্লেখ্য, মোগল সম্রাট শাহজাহানের উদ্যোগে ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে দিল্লি জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমান উজবেকিস্তানের বুখারা নামক স্থানের একজন ইমাম মসজিদটি উদ্বোধন করেন। মসজিদে একসাথে প্রায় ২৫,০০০ এর অধিক মানুষ প্রার্থনা করতে পারেন।

জামে মসজিদের স্থাপত্যশৈলীর সাথে পাকিস্তানের লাহোরে অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক নির্মিত বাদশাহি মসজিদের বিশেষ মিল রয়েছে। সেই সময়ে ব্যয় হয়েছে ১০ লাখ রুপি। পাঁচ হাজারেরও বেশি শ্রমিক টানা একদশক ধরে এই মসজিদ নির্মাণে কাজ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ