মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

প্রশাসনের অনুমতি ছাড়া ‘সেহেরি নাইট’ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম শহরের যেকোনো স্থানে পবিত্র রমজান মাসে ‘সেহেরি নাইট’ করলে পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও ‘সেহেরি নাইট’ এর (সেহেরি খাওয়ানোর অনুষ্ঠান) আয়োজন করা হয়ে থাকে।

আসন্ন মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ‘সেহেরি নাইট’ করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘সিটি স্পেশাল’ ব্রাঞ্চ থেকে পূর্ব অনুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

গত বছর নগরীর জিইসি কনভেনশন হলে ‘সেহেরি নাইট’ এর নামে একটি ম্যানেজমেন্ট সংগঠন গান, বাজনা, যাদু প্রর্দশন ও অসামাজিক কর্মকাণ্ডের আয়োজন করলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে পুলিশ তা ভণ্ডুল করে দেওয়া হয়।

মেয়র ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। ধর্মপ্রাণ নগরবাসী এবারও যেন ‘সেহেরি নাইট’ এর নামে কেউ অনৈতিক কাজ করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

-এটি