মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মাহে রমজানে ৩ হাজার বন্দি মুক্তি দিচ্ছে আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জেলহাজতে ভালো ব্যবহারের পুরস্কার হিসেবে দেশটির তিন হাজারের বেশি বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

দেশটি জানিয়েছে, মুসলমানদের জন্য পবিত্র রমজানকে সামনে রেখে যারা ক্ষমা পেয়েছেন তারা এখন চাইলে নতুন করে জীবনযাপন করতে পারবেন। ক্ষমা পাওয়া এই ৩০০৫ জন বন্দি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। আরব আমিরাত প্রতি রমজানেই এমন প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ নেয়।

এদিকে দেশটির বিভিন্ন সিটি শহরের শাসকরাও কারাগারে আটক বন্দিদের মুক্তি দিয়েছেন। এর মধ্যে ঐতিহ্যবাহী শহর শারজাহর শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিম তার শহরের ৩৭৭ জন কয়েদিকে মুক্তি দিয়েছেন। আরেক শহর, রাস আল খাইমার শাসকও ৩০৬ সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করেছেন।

রমজান মাস প্রত্যেক মুসলমানের জন্য বিশেষ গুরুত্বের। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। রমজানে আরব-আমিরাতে বিভিন্ন দোকান বা শপিংমলে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যেও চলে বিশেষ মূল্য ছাড়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ