শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজান মাসে প্রকাশ্যে খাবার খেলে জেল, জরিমানা অর্ধ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আইনের পর প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা হবে এমন আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোন ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।

খবরে বলা হয়, এই আইন মুসলিম ও অন্য ধর্মাবলম্বীদের জন্য কার্যকর। তবে এ আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা।

এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোন দোকান কাউকে খেতে উৎসাহ দেয় এ সংক্রান্ত কার্যকলাপ চালালে শাস্তিস্বরূপ এক মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।

এর আগে, ভিক্ষাবৃত্তি বিরোধী আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন এক আইনে বলেছে, কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে, সেইসঙ্গে দিতে হবে জরিমানা।

সূত্র: খালিজ টাইমস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ