মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ফণিতে ক্ষতিগ্রস্ত ১৩ হাজার ৬৩১ কৃষক: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে ৩৫ জেলায় ৩৮ কোটি ৫৪ লাখ ২ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

১৩ হাজার ৬৩১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান।

কৃষি সম্প্রসারণের তথ্য তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে দেশের প্রায় ৩৫টি জেলার ২০৯টি উপজেলায় বোরো ধান, ভুট্টা, সবজি, পাট ও পান ফসলের প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে।

এছাড়া ৪৯ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এর মধ্যে বোরো ৫৫ হাজার ৬০৯, সবজি ৩ হাজার ৬৬০, ভুট্টা ৬৭৭, পাট ২ হাজার ৩৮২ও পান ৭৩৫ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

সামুদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পূর্বকালীন, চলাকালীন ও আঘাত হানার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ