মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

কাল থেকে ঢাকায় চালু হচ্ছে ১১টি হলিডে মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল শুক্রবার থেকে চালূ হচ্ছে হলিডে মার্কেট। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১১টি এলাকায় হলিডে মার্কেট চালু করা হবে।

শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট চালু থাকবে। ঈদুল ফিতরের পর এসব মার্কেট বন্ধ হয়ে যাবে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সব শ্রেণির ক্রেতা ও হকারদের কথা বিবেচনা করে হলিডে মার্কেট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিষয়টি এক চিঠিতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে জানানো হয়েছে। কাল শুক্রবার থেকে ঢাকার ১১ স্পটে হলিডে মার্কেট চালু হবে বলে জানান তিনি।

যেসব এলাকায় বসবে হলিডে মার্কেট: ডিএসসিসির করপোরেট গলি (মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি), নালারপাড় (কাঁটাবন থেকে শাহবাগের দিকে প্রথম গলি), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা, দিলকুশার বক চত্বর থেকে পূবালী ব্যাংক রোড পর্যন্ত ও যাত্রাবাড়ী চৌরাস্তার পূর্ব পাশে জায়গা নির্ধারণ করা হয়।

এছাড়াও ডিএনসিসি এলাকার লালমাটিয়া মাঠ (আড়ংয়ের পেছনে), সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠ, মিরপুর-১ নম্বর থেকে রাইনখোলা, মিরপুরের হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ, উত্তরার জমজম টাওয়ারের পশ্চিম পাশের খালি প্লট এবং কাবাব ফ্যাক্টরির সামনের খালি চত্বর হকারদের জন্য নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, ২০০৭ সালসহ বিভিন্ন সময়ে নগরে হলিডে মার্কেট চালু করেছিল সিটি করপোরেশন। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে সেগুলো বেশি দিন থাকেনি। পরে হকাররা গুলিস্তান ও আশপাশের এলাকা, নিউমার্কেট, যাত্রাবাড়ী, ফার্মগেট, মিরপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন।

তারা যে যার মতো ফুটপাতে অস্থায়ী স্থাপনা তুলে ব্যবসা করছেন। এর মধ্যে গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে মাস চারেক আগে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি ও ডিএমপি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ