বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

ঈদে রেলওয়ের পূর্বাঞ্চলে যুক্ত হবে ৬০ কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতল উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে ৬০ কোচ। সেজন্য রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে এগুলোর মেরামত চলছে। ঈদের তিনদিন আগে সব কোচ সরবরাহ সম্পন্ন করতে জোরেসোরে চলছে কাজ।

সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চল এবার ৮০০ কোচে যাত্রী পরিবহনের প্রস্তুতি শুরু করেছে। এরমধ্যে ভালো আছে ৭৩০টি কোচ। বাকি ৭০টি কোচ মেরামত করা হচ্ছে। ক্যারেজ সপ, ওয়াগন সপ, পেইন্ট সপ, হুইল সপ, ওয়েল্ডিং সপ, স্মিথি সপ, ফাউন্ড্রি সপ, সিএইচআর সপ, জিওএইচ সপ, এসিটিএল সপ, জিইআর সপের শ্রমিকরা প্রথম রমজান থেকে মেরামতের কাজ শুরু করেছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মহিউদ্দিন বলেন, ঈদের যাত্রীর সুবিধার্থে এবার পূর্বাঞ্চলে ৮০০ কোচ দিতে বলা হলেও এরমধ্যে ৭৩০টি কোচ ভালো আছে। বাকি ৭০টি কোচ কারখানায় মেরামত করা হচ্ছে। পহেলা জুনেই কোচগুলো পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ