রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

গাড়ীটানা কারিমিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গাড়ীটানা, দারুল ইসলাহ কারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় প্রতিবছরের ন্যায় এ বছরও ‘বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রাম’ এর ব্যবস্থাপনায় ও মাদরাসা কৃর্তপক্ষের আয়োজনে ইফতার ও বিশেষ দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) মাদরাসার মসজিদে দুয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা রায়হান আহমেদ, অত্র মাদরাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা নাইমুল ইসলাম, হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা হারুন, ৮নং ইউপি মেম্বার আব্দুল মতিন, কাজী সাইফুদ্দিন, গাড়ীটানা মডেল কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক শাহজালাল, ফিরোজ হাসান চৌধুরী টিটু, মাওলানা আব্দুল কাদের, হানিফ শিকদার মানিক,ওবায়দুল ইসলাম, আজকের প্রজন্মের সদস্য প্রমুখ।

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলের এ মাদরাসাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ এটি প্রতিষ্ঠা করেন। মাদরাসাটি এ যাবতকাল পাহাড়ে দ্বীনি শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে মাদরাসায় নূরানী বিভাগ (প্রথম থেকে ৪র্থ শ্রেণী) হিফজুল কুরআন বিভাগ, কিতাব বিভাগ (জামাতে নাহুম) পর্যায়েক্রমে শিক্ষা কার্যক্রম চলে আসছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ