রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

রংপুরে আলুবোঝাই ট্রাক উল্টে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুরে আলুবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে বস্তা চাপায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার রাতে উপজেলার মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে।

মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মুহাম্মদ আরিফ জানান, রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি আলুবোঝাই ট্রাক মালতলা মাদারেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।

এ সময় আলুর বস্তা চাপা পড়ে হাসান আলী ঘটনাস্থলেই নিহত হন। তখন পাঁচজন আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ