বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

হজের প্রথম ফ্লাইট ৪ জুলাই: হাব সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় পবিত্র হজের উদ্দেশ্যে হাজীদের প্রথম বেসরকারি হজ ফ্লাইট ছাড়বে আগামী ৪ জুলাই। এবং শেষ ফ্লাইট ছাড়বে ৫ আগস্ট।

শনিবার (১১ মে) নয়াপল্ট‌নের হো‌টেল ভি‌ক্টো‌রিতে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এর সভাপ‌তি শাহাদত হোসাইন তস‌লিম এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের ওমরাহযাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সংকট ও দ্বিগুন ভাড়া বাড়ায় উদ্ভূত জটিলতা নিরসনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব।

হজে যেতে প্রতারণা এড়াতে হাজীদের উদ্দেশ্যে হাব সভাপতি বলেন, কোনও মধ্যস্বত্তভোগীকে টাকা দেবেন না। হজে যেতে সরাসরি এজেন্সিতে এসে টাকা দিয়ে রশিদ সংরক্ষণ করবেন। অথবা এজেন্সির একাউন্টে টাকা জমা দিন।

সংবাদ সম্মেলনে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাড়ানোর জন্য বিমান বাংলাদেশের প্রতি অনুরোধ করা হয়। এছাড়া, বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাড়ানোর জন্য সিভিল এভিয়েশনকে উদ্যোগ নিতে আহবান করেন হাব সভাপতি তসলিম।

হজের আনুষ্ঠানিকতার দিন ছাড়া সারা বছর এখন ওমরাহ হজে মানুষ যেতে পারেন জানিয়ে তিনি বলেন, ওমরাহ যাত্রী অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। তবে, ফ্লাইট না পাওয়ায় প্রায় ২০ হাজার ওমরাহ যাত্রীর ওমরাহ অনিশ্চিত। যাদের হোটেল বুকিংয়ের টাকাও ক্ষতিগ্রস্ত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ