মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

যে দেশে ইফতারির ৫৫ মিনিট পরই সাহরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এলাকায় বসবাসরত মুসলমানরা সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা রাখেন। সেখানে রাত আসে মাত্র ৫৫ মিনিটের জন্য। ২৩ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের রোজা রাখতে হয়।

রাজধানী থেকে উত্তর দিকের শহরগুলোতে রোজার সময় আরও বেড়ে যায়। ফিনল্যান্ডের উত্তর দিকের বৃহত্তম শহর উলু।

সেখানকার রোজাদারগণ ৭ মিনিট কম ২৩ ঘণ্টা রোজা রাখেন। দেশের উত্তরের অন্যান্য শহরে ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইফতার ও সেহরি সম্পন্ন করতে হয় রোজাদারদের।

ফিনল্যান্ডের রোজার সবচেয়ে কম সময় হলো ২২ ঘণ্টা ১২ মিনিট। রাজধানী হেলসিংকি সবচেয়ে দক্ষিণে অবস্থিত হওয়ার কারণে এখানে বসবাসরত রোজাদাররা এ দীর্ঘসময় রোজা রাখেন। দেশটির অন্যান্য এলাকায় রোজার সময় আরও বেশি।

সময়ের দৈর্ঘ্যতার বিষয়টি বিবেচনা করে ফিনল্যান্ডের অনেক মুসলিম পার্শ্ববর্তী দেশের সময় অনুযায়ী রোজা রাখতে শুরু করেছেন। ১৮ ঘণ্টারও বেশি সময় রোজার দৈর্ঘ্য হলে ফিনল্যান্ডের অধিকাংশ মুসলমান পার্শ্ববর্তী দেশের সময়ের সঙ্গে মিল করে রোজা রাখেন।

দেশটির সবচেয়ে উত্তরের শহর ল্যাপল্যান্ডে বসবাসরত মুসলমানরা সবচেয়ে কাছের মুসলিম দেশ তুরস্কের সময় অনুযায়ী তাদের রোজার সময় নির্ধারণ করেন। সে দেশের ইসলামিক স্কলাররা গত বছর তাদের মক্কা অথবা নিকটতম মুসলিম দেশের রোজার সময় অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। এ বছর তাদের অনেকেই এ সিদ্ধান্ত অনুসরণ করছেন। যদিও বিষয়টি নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত স্ক্যান্ডিনেভিয়ানের নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। শীতপ্রধান এই দেশটিতে ৫০ লাখ নাগরিকের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় এক লাখ। ফিনল্যান্ডে ইসলাম ধর্মের প্রবেশ হয় তাতারিযুগে। তবে '৯০-এর দশকের শুরুতে শরণার্থীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুসলমানদের সংখ্যাও বৃদ্ধি পায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ