‘সম্প্রীতি বাংলাদেশ’। সাম্প্রতিক আত্মপ্রকাশ করা আলোচিত ও সমালোচিত সংগঠন। জঙ্গি সনাক্তের নামে ইসলাম ধর্মের অন্যতম নিদর্শন দাঁড়ি- টুপি রাখলে জঙ্গি হবে এমন বক্তব্য সম্বলিত বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও বিক্ষোভের ডাক আসে। এ বিষয়ে আগামী শুক্রবার ইসলামী ঐক্যজোট বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা করে। তবে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্বের বিজ্ঞাপনের সাথে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি জানিয়েছে। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আওয়ার ইসলামের রকিব মুহাম্মদ ও মোস্তফা ওয়াদুদ।
আওয়ার ইসলাম: ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক একটি সংগঠন জঙ্গি সনাক্তকরণের নামে কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। তাদের এ বিজ্ঞাপনকে কেন্দ্র সারাদেশের আলেম-ওলামা, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি ও অস্থিতিরতা তৈরি হয়েছে। প্রতিবাদ মূখর রয়েছে দেশের ধর্মপ্রাণ মানুষ। আজ (১৬ মে) সংবাদ সম্মেলনে তারা দাবি করেছে, পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই মর্মে প্রত্রিকায় নতুন একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছ ‘সম্প্রীতি বাংলাদেশ’। এ দাবিকে আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন?
মুফতি ফয়জুল্লাহ : প্রথম যে বিজ্ঞাপনটি পত্রিকায় প্রচারিত হয়েছে, সেটির বিষয়ে দুটি কথা বলতে চাই।প্রথমত বিজ্ঞাপনে আমরা যে বাহ্যিক বিষয়গুলো দেখেছি, সেটা শুধুমাত্র বাহ্যিক বিষয়ে সীমাবদ্ধ ছিল না বরং পরিপূর্ণরুপে ইসলামের বিরুদ্ধে একটি আঘাত ছিল। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ছিলো। আল্লাহর একত্তবাদের উপরে চূড়ান্তভাবে আক্রমণ করা হয়েছে।
বিজ্ঞাপনে সরাসরি ইসলাম ও মুসলমানকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বলে সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। মুসলমানদের বুকের উপর বসে তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে আর তারা চুপ করে থাকবে, এটাতো হতে পারে না।
ইসলাম, রাষ্ট্রদ্রোহী, সংবিধান ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী হায়েনা অপশক্তি আমাদের বুকের উপর বসে আমাদেরকে ক্ষতবিক্ষত করবে, মুসলমানকে গাà¦