শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ফিরে এলেন জনপ্রিয় শিল্পী আহমাদ বুখাতির, সঙ্গে রমজানের গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আরব আমিরাতের নন-মিউজিক্যাল ইসলামি সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আহমেদ বুখাতির। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বব্যাপী তার গানের ভক্ত অগনিত। তিনিই প্রথম মধ্যপ্রাচ্যীয় নাশীদ শিল্পী, যিনি ভার্জিন মিউজিক টপ চার্টে প্রথমবারের মত শীর্ষস্থানে ছিলেন|

ইসলামী শরিয়তের গণ্ডিতে থেকে কোন বাদ্যযন্ত্র ছাড়াই তিনি নাশিদ ও গান উপহার দিয়ে আসছেন| তার অ্যালবাম মধ্যপ্রাচ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুবার সর্বোচ্চ সংখ্যক কপি বিক্রি হওয়ার গৌরব অর্জন করে| তার উল্লেখ্যযোগ্য গানের তালিকায় রয়েছে- ইক্বরা’ উখাইয়্যা, ইয়া উম্মী, ফরগীব মি ইত্যাদি।

দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও এবারের রমজানে একক সঙ্গীত নিয়ে ফিরে এলেন জনপ্রিয় এ নাশিদ শিল্পী। ‘ক্যান ইউ ফরগিভ মি’ শিরোনামে নতুন নাশিদটি গত ৪ মে আহমাদ বুখাতিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। নাশিদটির লিরিক লিখেছেন ওমর সাকাফি এবং আব্দুর রহমান বুহাইলা সুর দিয়েছেন।

আহমাদ বুখাতির একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাৎকার প্রদানকালে তার নতুন গানটি সম্পর্কে বলেন, “আমি রমজানে এই নাশিদটি প্রকাশ করার কারণ, এ সময়ে মানুষ আল্লাহর কাছে তওবা করেন, পরিবারের কাছে ফিরে আসেন, অনেকে তাদের ভাঙা সম্পর্ক নতুন করে শুরু করেন।  আমার নাশিদ ‘ক্যান ইউ ফরগিভ মি’ রমজানের নতুন কোন বার্তা নিয়ে এসেছে এমনটি নয় তবে এটি আমাদের পরস্পরকে ক্ষমা করে দেওয়ার প্রতি অনুপ্রাণিত করবে। “

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ