মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঈদ ঘিরে মাঠে অজ্ঞান পার্টি, ডিবির জালে ২৩ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ আসলেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা প্রায়ই শোনা যায়। তবে ঈদকে কেন্দ্র করে এ প্রতারক চক্রের দৌরাত্ম সবচেয়ে বেড়ে যায়। তাই চলতি রমজান মাসে অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এর মধ্যে শুক্রবার ঢাকার বেশ কয়েকটি স্থানে অফিযান চালিয়ে অজ্ঞানপার্টির ২৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।

তিনি জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ