রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে: ইসলামী যুব আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চালের দাম না বাড়িয়ে অধিক হারে ভর্তুকি দিয়ে কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন আয়েজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে দিতে হবে এবং যাতে করে প্রকৃত কৃষকরা সেই বরাদ্দ থেকে লাভবান হয় সেই ব্যাস্থা করতে হবে।

আজ ১৮ মে শনিবার সকাল ১১টার এ মানববন্ধনে তিনি আরো বলেন, সরকার আমাদের দেশ ডিজিটাল করার কথা বলছে অথচ এখনো ধান কাটার জন্য কৃষককে সেই পুরানো পদ্ধতিতে শুধুমাত্র শ্রমিকের উপর নির্ভর করতে হয়, এটা কেমন ডিজিটাল? তাই ধান কাটায় আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করে কৃষির উন্নতি করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক ধান ক্ষেতে আগুন দেয়, এর দ্বারাই আমাদের কৃষি খাতের অবস্থা বুঝা যায়। যেখানে চালের কেজি ৪০-৭০ টাকা সেখানে ধানের কেজি কেন মাত্র ১২ টাকা? এটা আমাদের কৃষি খাতকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র, এর মধ্যমে কোন কুচক্রী মহল আমাদেরকে পরনির্ভরশীল করতে চায়।

বক্তারা আরো বলেন, ইতোমধ্যে দুএকটা জেলায় সরকারী ভাবে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করার বিষয় পত্রিকায় এসেছে এমনি ভাবে সারাদেশে পদক্ষেপ গ্রহন করতে হবে। কোন ভাবেই যেন দালাল চক্রের হাতে কৃষক জিম্মি হয়ে না পরে সেই ব্যাবস্থা গ্রহন করতে হবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবনেতা শেখ নুর উন নাবী, এস এম আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াছ হাসান, মানসুর আহমেদ সাকি প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ