শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রমজানে ড্রাইভারদের ফ্রি ওমরাহ করাবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবছর রমজানে টেক্সি চালিয়ে কোন রকমের অপরাধ করেনি এমন ডাইভারদের ফ্রিতে ওমরাহ করাবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন (ডিটিসি)। খবর খালিজ টাইমস।

আজ রোববার দুবাই ট্যাক্সি কর্পোরেশন (ডিটিসি) এর সভাপতি আদেল শরীফ পবিত্র রমজানে চালকদের জন্য এমন প্রস্তাব আনলে সবার সম্মতিতে তা গৃহিত হয়।

জানা যায়, ফ্রি ওমরা করানোর তালিকায় এ বছর মোট ২৫ জন ট্যাক্সি ড্রাইভার রয়েছেন। ২০১০ সাল থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন এই উদ্যোগটি চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায ১২০০ ড্রাইভারকে ফ্রি ওমরাহ করিয়েছেন। ড্রাইভার নির্বাচনের ক্ষেত্রে দারুণ কর্মক্ষমদের যারা কোনো রকমের অপরাধ করেনি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়।

দুবাই ট্যাক্সি কর্পোরেশন (ডিটিসি) এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, চালকদের ভবিষ্যতে উন্নত পরিষেবা প্রদান, বিশ্বাস ও আনুগত্য প্রকাশ সর্বোপরি দরিদ্র জনগোষ্ঠীর ওমরাহ করার সুবিধার জন্য তারা এ উদ্যোগটি গ্রহণ করেছে।

দ্য খালিজ টাইমস থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ