মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রাঙ্গামাটিতে যুবলীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউমং মারমা।

গতকাল রোববার মধ্যরাতে রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবলীগ সভাপতির নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। তিনি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউমং মারমা জানান, রোববার মধ্যরাতের দিকে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ক্য হ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করে।

চন্দ্রঘোনা থানা পুলিশের ওসি মো. আশরাফ উদ্দিন এ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা ঘটনাস্থলে আছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ