মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র পোশাকে শোরুম থেকে মোবাইল ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি শোরুম থেকে ৫০টি র্স্মাটফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিজিবি’র পোশাক পরা ৩ যুবকের বিরুদ্ধে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কানসাট গোপালনগর মোড়ের কে এস টেলিকম নামের একটি মোবাইল ফোনের শোরুমে এই ঘটনা ঘটে।

শোরুমের মালিক কবিরুল ইসলাম জানান, ‘সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে বিজিবি’র পোশাক পরা তিন ব্যক্তি তার দোকানের সামনে নেমে দ্রুত দোকানে ঢুকে মোবাইল ফোনগুলো একের পর এক নিতে থাকে। এসময় রুবেল নামে এক কর্মী প্রতিবাদ করলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আটক করে নিয়ে যাবার ভয় দেখিয়ে ৫০ পিস স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।’

সিটি টিভির ফুটেজে বিজিবির পোশাক পরা ২ ব্যক্তিকে দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন নিতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘বিষয়টি ইতোমধ্যেই পুলিশের নজরে এসেছে। দোকান মালিককে সিসি ক্যামেরার ফুটেজসহ শিবগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’

অন্যদিকে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম সালাহউদ্দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ