মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা বন্ধ করেনি : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানিদের ভিসা বাংলাদেশ বন্ধ করেনি বাংলাদেশের যে কর্মকর্তা ভিসা ইস্যু করবেন পাকিস্তান তারই ভিসা না দিয়ে সমস্যায় ফেলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইসলামাবাদ মিশনে পুনরায় কাজ করার জন্য বাংলাদেশের কাউন্সেলরের (কনস্যুলার) ভিসা এখনো দেয়নি পাকিস্তান। আমরা পাকিস্তানের কাউকে ভিসা দেওয়া বন্ধ করিনি। তবে ব্যক্তি বিশেষে হয়তো ভিসা নাও পেতে পারেন।

তিনি বলেন, তবে পাকিস্তান আমাদের কয়েকজন কর্মকর্তাকে ভিসা দেয়নি। বিশেষ করে আমাদের কাউন্সেলরকে (কনস্যুলার) দেয়নি। তিনি পাকিস্তান না গেলে ওখানে ভিসা প্রক্রিয়া কীভাবে হবে। তার কারণ আমি জানি না। আমি আশা করছি, আটকে (পেন্ডিং) থাকা ভিসার বিষয়গুলো তারা সমাধান করবে। এটা বড় কোনো ইস্যু নয়। এটাকে কেন্দ্র করে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের কোনো টানাপড়েন নেই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা আশা করি, সমস্যার সমাধান হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ