শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সৌদি আরবের মক্কা ও জেদ্দায় হুতিদের মিসাইল হামলা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা ও জেদ্দায় ব্যালাস্টিক মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেসের বিচক্ষণতায় মিসাইলগুলো লক্ষ্যচ্যুত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কাভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল আরাবিয়াহ জানিয়েছে, সৌদির গুরুত্বপূর্ণ দুটি শহর মক্কা ও জেদ্দাকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হুতিদের ছোড়া মিসাইলগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গত কয়েক সপ্তাহ যাবত চলমান উত্তেজনার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারে দেশটি।

এর আগে গত সপ্তাহে সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আরমাকো’  তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।

এ ছাড়া পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে হুতি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করেছে। আগামীতে তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে মক্কাকে টার্গেট করে এমন মিসাইল হামলা চালানো হয়েছিল। তবে সে হামলাও ব্যর্থ করেছিল সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ