মোস্তফা ওয়াদুদ: রমজানের প্রথম দিন থেকে শুরু হয়েছিলো ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’। দেখতে দেখতে শনিবার বিদায়ের ঘণ্টা বেঁজে গেলো। পূর্ণতা পেলো ২০ দিনের এ কোর্সের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০জন শিক্ষার্থী এসেছিলেন কোর্সে। তারা প্রাণভরে উপভোগ করেছেন মহীরূহদের ক্লাস। ভাষা ও সাহিত্যের অলিগলিতে বিচরণ করেছেন তারা।
জেনেছেন লেখালেখির এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারা শিখিছেন কীভাবে লিখতে হয় সংবাদ ও ফিচার! পত্রিকার পাতায় কীভাবে লিখতে হয় গদ্য ও পদ্য! কীভাবে করতে হবে সাহিত্য সমালোচনা! ছড়া কবিতার ভূবনে বিচরণ করতে হবে কিভাবে! ২০ দিনে এর সবই আয়ত্ত করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনুভূতিতেই প্রকাশ পেয়েছে এমনটাই। আজকের ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’ এর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে।
আজ শনিবার (২৫ মে) ২০ দিনব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা কোর্সের সমাপনি পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয় চূড়ান্ত পরীক্ষা। দুপুর ২ টায় শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পরীক্ষায় উত্তীর্ণ সবার হাতে তুলে দেয়া হয় সনদ। পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এ ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’ এর। কোর্সটির আয়োজন করে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। সহযোগিতায় ছিলো অনলাইন ই-কমার্স বুকশপ রকমারি ডটকম।
কোর্সে প্রথম স্থান অধিকার করেন আকবর কমপ্লেক্স এর হুযাইফা কাসিম। দ্বিতীয় স্থান অর্জন করেন লালবাগ মাদরাসার আরমান হোসাইন। তৃতীয় স্থান অর্জন করেছেন খিলক্ষেত ঢাকার লোকমান হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ যাইনুল আবিদীন বলেন, ‘লেখার মাধ্যমে অন্যকে ইসলামী আদর্শের প্রতি টানতে হবে। লেখার ভাষা হবে মাধূর্যপূর্ণ। কথা হবে মধূময়। আর বিষয় হবে সুনির্দিষ্ট। লেখার জন্য এ বিষয়গুলো অনুসরণ করলে সাফল্য কাছে টানবে। কাউকে প্রতিপক্ষ মনে করে লে