মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জার্মানির মসজিদে দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির হ্যাগেন শহরে একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ হামলায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মসজিদে ভাঙচুরের পাশাপাশি আগুনও ধরিয়ে দেয় তারা ।

হামলার শিকার নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া প্রদেশে অবস্থিত মসজিদটি ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন ‘ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউ’ মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানে সম্প্রতি জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ। গত বছর মুসলিমদের লক্ষ্য করে দেশটিতে ৮০০ এর বেশি হামলার ঘটনা ঘটে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এএ