শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ব্রাজিলের ফুটবল তারকার ইসলাম গ্রহণ, উমরাহ করতে বায়তুল্লায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ব্রাজিলের ফুটবল তারকা সার্জিও রিকার্ডো ইসলাম গ্রহণের ঘোষণার কয়েকদিন পরেই তাকে মক্কা মুকাররমায় উমরাহ করতে দেখা গেছে।

স্ট্যাপ ফিড পত্রিকা ও আল আখবারুস সাউদিয়্যার বরাতে জানা যায়, ব্রাজিলের অবসরপ্রাপ্ত সাবেক ফুটবল তারকা সার্জিও রিকার্ডো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি তার ভেরিফাইড টুইটার একাউন্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ এখন আমি একজন মুসলমান, আমি উমরাহ করতে এসেছি সৌদি আরবে।

আল আখবারুস সাউদিয়্যা পত্রিকায় কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ব্রাজিলের এ ফুটবল  তারকা বায়তুল্লাহয় উমরাহ সম্পূর্ণ করছেন। লোকজন তাকে সংবর্ধনা দিচ্ছেন।  তার মুসলিম নাম রাখা হয়েছে ইত্তিহাদ জামান।

জানা যায়,  ২২ মে রিকার্ডো ঘোষণা করেছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সৌদি ফুটবলার মুহাম্মদ সাঈদের পোস্ট করা একটি ভিডিওতে তার ইসলাম ধর্ম গ্রহণের দৃশ্য দেখা যায়। সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি মনে করি এ সিদ্ধান্ত আমার জীবনের সেরা সিদ্ধান্ত।

এ ব্রাজিলিয়ান খেলোয়াড় ২০১০ সালে অবসরপ্রাপ্ত হয়ে মিডিল ইস্ট এর কয়েকটি ক্লাবে খেলছিলেন। আর সেখানেই তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন। অনুপ্রাণিত হোন। ইসলাম গ্রহণ করেন।

সূত্র: আল আখবারুস সাউদিয়্যা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ