মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিরাজগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের গরুহাটা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। আহত হয়েছেন আরও ২০-২৫ জন।

রোববার দুপুর একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই সড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।

এর আগে আজ সকালে সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

-এএ