মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভারতে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও পার্শ্ববর্তী অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (৫ জুন) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যার পর কলকাতার মসজিদ-ই-নাখোদা মারকাজি রুয়াত-ই-হিলাল কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে চাঁদ না দেখা যাওয়ায় বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (৬ জুন)। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

তিনি বলেন, ‘চাঁদ দেখা কমিটি’ নামে বাংলাদেশে একটি কমিটি আছে। পূর্বের কমিটির সাথে বাংলাদেশের আরও অনেক বিজ্ঞ আলেমদের আমরা কমিটির সাথে সম্পৃক্ত করেছি। তাদের সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর পাইনি।

তিনি বলেন, আমরা আলেমদের বলেছি, বিষয়টি সরকারের না। বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের। তাই এ বিষয়ে আপনারাই সঠিক সিদ্ধান্ত দিবেন। আমরা প্রতিটি বড় বড় মাদরাসার আলেমদের বলেছি, আপনারা আপনাদের এলাকার খবর নিয়ে আমাদের জানান। কোথাও চাঁদ দেখা গেলে আমাদের তথ্য দিন। তারা নিজেরা বৈঠকে বসে আমাদের জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি।

মন্ত্রী বলেন, আমাদের মাগরিবের পরের বৈঠকে আমাদের সাথে অনেক আলেম ছিলেন। এছাড়াও আমরা চরমোনাইয়ের হুজুর, হাটহাজারী হুজুরসহ আরও অনেক আলেমদের (সবার নাম আমি বলতে চাই না) সাথে কথা বলেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর আমরা পাইনি। তাই আগামীকাল বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ঈদ আগামি বৃহস্পতিবার।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কয়েকটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছে। সে হিসাবে আগামীকাল রোজা রাখলে তাদের জন্য ৩১টি রোজা হয়ে যাবে। এ বিষয়ে জানাচ্ছি, তাদের সিদ্ধান্ত তাদেরই। তাদের দায় আমাদের ঘাড়ে নিব না। আমরা কোরআন ও হাদিসের আলোকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কাল রোজা রাখতে হবে। এরপর জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক না করতে আহ্বান জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ