মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি

যানজটে আটকা পড়ে সড়কেই সন্তান প্রসব এক মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র যানজটে আটকা পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকায় কন্যা সন্তান প্রসব করেছেন এক নারী। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিব হোসেন নামের এক রিক্সা শ্রমিক তার সন্তান সম্ভবা স্ত্রী‌কে নি‌য়ে ঈদ করতে গাজীপুর থে‌কে কু‌ড়িগ্রাম যা‌চ্ছিলেন। একপর্যায়ে তারা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে আটকা পড়েন। এসময় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। প‌রে সড়‌কের পাশে গাছের আড়ালে অন্য যাত্রীদের সহায়তায় কন্যা সন্তা‌নের জন্ম‌ দেন ওই নারী।

এসময় এক যাত্রী ৯৯৯ এ কল দিলে ভূঞাপুর থানা পুলিশ, থানা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের দুই নার্সসহ সেতু এলাকায় এ‌সে শিশুসহ মা‌কে চি‌কিৎসা দেন। বর্তমানে মা ও শিশু শঙ্কামুক্ত আছেন। সড়কে জম্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে স্বরণী।

মা ও শিশু সুস্থ থাকলেও ঘটনার বর্ণণা দিয়ে সাধারণ যাত্রীরা বলেন, এমন পরিস্থিতির মধ্যে যেন কাউকে পড়তে না হয়।

শিশু ও মা সুস্থ থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই বাবা-মা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ