মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মা-ছেলের মৃত্যু মাত্র ১৫ মিনিটের ব্যবধানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের দিন মায়ের মৃত্যুর ১৫ মিনিটের ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম ও তার বড় ছেলে আবুল কাশেম।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে অসুস্থ্যতাজনিত কারণে সাহেরা বেগমের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাশেমও মারা যান। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে অফিসিয়ালি কেউ আমাদের জানায়নি।

এমডব্লিউ/